লক ডাউন সবাই আমারা গৃহবন্দী।মনে ছুটে যেতে চাইছে অনেক দূরে কিন্তুু কোন উপায় নেই। তাই পুরোনো স্মৃতিই কিছু নতুন পথে নতুন করে। প্রত্যেক বছর ডিসেম্বরের ছুটিতে কোথাও না কোথাও যাওয়া হয়।তবে এবার ছেলের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য ডিসেম্বরে বেড়াতে যাওয়া সম্ভব নয় বলে পূজার সময় গেছিলাম বিশ্বনাথ দর্শন করতে। ট্রেনের টিকিট অনেকদিন আগেই কেটে রাখা ছিল। ট্রেনের নাম ছিল বিভূতি এক্সপ্রেশ।যাওয়ার সময় বেশ ভাল গেলেউ আসার সময় খুব লেট করেছিল আমরা ওখানে ছিলাম কানাড়া বাংঙ্কের হলিডে হোমে।যদি কেউ কানাড়া বাংঙ্কের হলিডে হোম বুক করেন তাহলে দোতালার 1নং ঘর বুক করবেন খুব ভাল লাগবে, কারন ওই ঘর টার সাথে লাগানো ছোট একটা খোলা বারান্দা আছে যেখান থেকে গঙ্গা দেখাযায়।আর এই হলিডে হোমে রান্না করে খাবারও ব্যবস্থা আছে ইচ্ছা করলে রান্না করেও খাওয়া যায়। পুরো বেনারস ঘুরে দেখাহয়ে ওঠেনি আমার কারন হাতে দিন সংখ্যা কম থাকায়।আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কি কি দেখব।তাই প্রথমদিনই বাবা বিশ্বনাথ দর্শন করার পর,একটি গাড়ি দুদিনের জন্য বুক করে নিলাম। তাতে প্রথমদিন গেলাম বিন্ধবাসিনী আর চূনার দেখতে।আর তার পরদিন রাজদারি আর দেবদারি ফলস...
Posts
Showing posts from May, 2020